ছাতকে আটক ডাকাত সালামকে জেল হাজতে প্রেরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে অস্ত্রসহ ডাকাত আব্দুস সালাম(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় নিজ বাড়ী থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সে ছাতক শহরের বাঁশখালা এলাকার আরব আলীর পুত্র। ছাতক থানার ওসি    
(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই কামাল, এসআই তরিকুল ইসলাম, এসআই সুহেল রানা, এসআই সিদ্দিক আহমদ ও এএসআই আমির খছরুর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় পৌর কাউন্সিলর ধন মিয়াসহ লোকজন পুলিশকে সহযোগিতা করেছেন। গ্রেফতারের পর তার বসতঘর থেকে একটি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড গুলি এবং একটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।