৩ দিন ধরে না খেয়ে আছে দিনমজুর কবির আহমদের পরিবার

স্টাফ রিপোর্টার
৩ দিন যাবৎ না খেয়ে আছেন তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর কবির আহমদ ও তার পরিবার। করোনা ভাইরাসের প্রভাবে কোনো কাজ না পেয়ে ৫ সদস্যের পরিবারের চুলায় আগুন জ¦লেনি। শেষে গ্রামবাসি চাল উত্তোলন করে দিয়েছেন অভুক্ত এই পরিবারটিকে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ‘দৈনিক সুনামগঞ্জের খবর’র এ প্রতিবেদক খবর পেয়ে এমন চিত্র দেখতে পান।
জানা যায়, পরিবারটির একমাত্র কর্মকম ব্যক্তি কবির হোসেন। তার ৩ ছেলে মেয়ে। বড় মেয়ে খলিশাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দিন মজুর কবির আহমদ নভেল করোনা ভাইরাসের প্রভাবে এলাকায় সব রকমের কাজ বন্ধ হওয়ায় কয়েকদিন পিংরার দাইরে গিয়েছেন। সেখান থেকে পিংরা উত্তোলন করে বাজারে বিক্রি করেছেন। এছাড়াও কয়েকদিন মাছ ধরেছেন। এখন মাছও ধরতে পারেন না। এতে না খেয়ে দিন যাপন করছে কবির হোসেন ও তার পরিবার।
দিন মজুর কবির আহমদ বলেন, ৩ দিন পিংরা বেইচ্ছা চাউল কিইনা আনছি। এখন কেউ পিংরা কিনে না। কোনো কামও (কাজ) পাইনা। মেম্বার সাব দেড় কুচি ( সাড়ে ৭ কেজি) চাউল দিছলাইন। একদিন গেছে। ৩ দিন ধইরা না খাইয়া আছি। সন্ধ্যায় গ্রামবাসি চাউল তুলে দিচ্ছে। এখন ভাত রানতাছে (রান্না) বউ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, ৩ দিন যাবৎ না খেয়ে আছেন কেউ আমাকে জানায় নি। গ্রামের স্বেচাসেবক ও বিষয়টি অবহিত করেন নি। আমি আজই উনার বাসায় খাবার পৌচ্ছে দেয়ার ব্যবস্থা করছি।