তাহিরপুরে ১১’শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১১’শ দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কয়লা আমদানীকারক হাজী এম এ ইউনুছ আলী।
রবিবার দুপুরে বড়দল দক্ষিণ ইউনিয়নের সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মূখে এ সকল ত্রাণ বিতরণ করা হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডের সাধেরখলা, হলহলিয়া, মাটিকাটা, পুরানখালাস, লেদারবন্দ, বিন্নারবন্দ, হাফানিয়া সহ ৭টি গ্রামে ১১শত পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও একই ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমূখ।
চাল বিতরণকালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কয়লা আমদানীকারক হাজী এম,এ ইউনুছ আলী বলেন করোনা মোকাবেলায় আমরা যেন সবাই সচেতন থাকি এবং সামাজিক দুরত্ব বজায় রাখি।