ছাতক প্রতিনিধি
ছাতক ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান শনিবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সহÑসভাপতি সাচ্ছা আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত নবীনবরণের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আফজাল আহমদ সানি, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, রাহেল আহমদ, পৌর ছাত্রদল নেতা
সৈয়দ শাহরিয়ার হাসান মাহি, কলেজ ছাত্রদল নেতা সাগর ওয়াদুদ, নুরুল হক, নবীনদের মধ্যে হাসান আহমদ, সৈয়দ তাজ উদ্দিন, ইমরান আহমদ প্রমূখ। এসময় ছাত্রদল নেতা জামি আহমদ, সাকির আহমদ, মুরাদ হোসেন, তাহমিদ হোসেন, ইউসুফ আলী, রুমেল আহমদ, আলী হোসেন, রুসেদ মিয়া, জিয়াউর রহমান, নিজাম উদ্দিন, ফারজান আহমদ, নজরুল ইসলাম, শহিদ আহমদ, শিমুল মিয়া, রিপন আহমদ, জামিল আহমদ, আব্দুল মমিন, ইমন মিয়া, অলী আহমদ, আক্তার হোসেন, সুলতান মিয়া, বায়েজিদ আহমদ, যুবরাজ মিয়া, তানভীর হাসান, বাবুল মিয়া, রুপন মিয়া, রুমেল আহমদ, কামাল শাহ, সেলিম আহমদ, সৈয়দ রুমেল মিয়া, নুর হোসেন, কাজী বাবুল, আবিদ হাসান, সেবুল মিয়া, রাব্বি, হামজা আহমেদ, আনোয়ার হোসেন, আলমগীর হোসেনসহ ছাদত্রদল নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বরণ অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহরে ছাত্রদলের একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


