নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

স্টাফ রিপোর্টার
‘আয়রে নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে’ স্লোগান দিয়ে শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রদল।
শনিবার সকালে কলেজ শাখার সভাপতি  জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে অনার্স ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
কলেজে শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা হুমায়ূন কবির, খায়রুল হাসান (সাজু), মুহিন, উবায়দুল, ফয়ছল, শাহ রাহুল, আইয়ূব আলী, ফাহিম, কামরান, ফারুখ, শাকিল, নজরুল, নাফিজ, তারেক প্রমুখ।