স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত এক কর্মীসভায় তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত সরকার, দলীয় নেতা হাফিজ উদ্দিন,রঞ্জু মুখার্জি প্রমুখ। সভাপতি পদে ১১জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ১০ প্রার্থী থাকায় আলোচনার মাধ্যমে কোন সমঝোতা না হওয়ায় কমিটি নির্ধারণের বিষয়ে সকল প্রার্থীগণ উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপর দায়িত্বভার অর্পন করেন।
- নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- দোয়ারায় আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান


