সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদিকা  সুমনা আক্তার লিলির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ মিছিল সমাবেশে অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজ   শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা রাকিব আহমদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বাপ্টুর পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, সাজ্জাদুর রহমান লিমন, অর্থ সম্পাদক মামুনুল রশিদ সালমান,  ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ সাহেল আহমেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক রাসেল মিয়া,  সহ সম্পাদক আমিনুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সদস্য রুবেল আহমদ, শাহাজুল কাজী, রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ বাবু, ইবনে আজিজ পাঠান, মোবিন আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ, আতিকুর রহমান সুজন, কলেজ ছাত্রলীগ নেতা রফিক আহমেদ, অলি, জুনেদ আহমদ, সায়মন, সুজন, আপন, নিঝুম, সৌরভ, সামছুজ্জামান প্রমুখ।  
উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদিকা সুমনা আক্তার লিলির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতেদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।