আমিনুল ইসলাম, তাহিরপুর
হাওরের ধান কেটে কৃষকের ধানের খলায় পৌঁছে দিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও তার সহধর্মীনি ব্যারিস্টার ফারজানা শীলা’র উপস্থিতিতে শনির হাওরপাড়ে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক এক কৃষকের এক কিয়ার জমির ধান (৩০ শতকে এক কিয়ার) কেটে কৃষকের ধানের খলায় পৌঁছে দেন।
শনির হাওরপাড়ের তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের প্রান্তিক কৃষক মোনায়েম আহমদ বলেন, তার জমি থেকে আওয়ামীলীগ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে ধানের খলাতে পৌঁছে দিয়েছেন। এতে করে তাহার ১৫’শ টাকা সাশ্রয় হয়েছে।
এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আপনারা হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলুন। আগাম বন্যার আশঙ্খা রয়েছে। তাই আপনাদের জমির পাকা ধান কিছুতেই হাওরে রাখা যাবে না।
ধান কাটার সময় ফসলের মাঠে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকি উজ্জল, সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদস্য সেলিম আখঞ্জি, আজিজুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান, তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদ নূর, মুক্তিযোদ্ধা সন্তান হোসাইন শরীফ বিপ্লব, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ, রোমান আহমেদ তুষা, শাহরুখ হাসান পলক প্রমুখ।


