তাহিরপুরে কৃষকের হাতে কম্বাইন্ড হারভেষ্টার তুলে দিলেন মোহম্মদ এমরান হোসেন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষক লোকমান হোসেনের হাতে একটি কম্বাইন্ড হারভেষ্টার তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহম্মদ এমরান হোসেন। কৃষক লোকমান হোসেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণের সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।