ছাতক প্রতিনিধি
ছাতকে দিনব্যাপী নেতা-কর্মীদের সাথে নিয়ে মুক্তিরগাঁও হাওরে ধান কেটেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
শনিবার সকাল থেকে আমির আলী, ফারুক মিয়াসহ বিভিন্ন কৃষকের দিনব্যাপী নেতা-কর্মীদের সাথে নিয়ে মুক্তিরগাঁও হাওরে আমির আলী, ফারুক মিয়াসহ বিভিন্ন কৃষকের ধান কেটেছেন তিনি।
এসময় তিনি বলেন, দেশের দূর্যোগ পরিস্থিতিতে মানুষের কল্যাণে সব সময়ই বিএনপি কাজ করে আসছে। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতেও লক ডাউনে থাকা মানুষে পাশে রয়েছে বিএনপি। বর্তমানে দেশের প্রতিটি হাওরে বাতাসে দুল খাচ্ছে পাকা বোরো ধান। শ্রমিক সংকটের কারনে কৃষকরা পাকা বোরো ফসল কাটতে পারছেন না৷ আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগাম বন্যার সম্ভাবনা থাকায় বোরো ফসল নিয়ে কৃষকরা পড়েছে চরম বিপাকে। এ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
ধান কাটায় কলিম উদ্দিন আহমদ মিলনের সাথে ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম, এড.আব্দুল কাহার, শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম আলী, জেলা যুবদল নেতা তারেক আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ইজাজুল হক রনি, উপজেলা কৃষকদল নেতা আশরা নুর, হোসাইন আহমদ, আলমগীর হোসেন, আলী আহমদ, আব্দুল জব্বার, রাজু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাকী মুহিত, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদি, সুজন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শায়েস্থা আহমদ, কামরুল হাসান কামরানসহ নেতাকর্মীবৃন্দ।


