অগ্নিকান্ড

জগন্নাথপুরে বসতবাড়ি
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। আগুনে পুড়ে গেছে সম্পূর্ণ বসতবাড়ি, গবাদি পশু, ছাগল, মোরগ, আসবাসপত্রসহ সকল মালামাল। পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
এলাকাবাসী জানান, বুধবার রাত ১১ টার দিকে    পৌরএলাকার ৯নং ওয়ার্ডের পশ্চিম  ভবানীপুর গ্রামের দরিদ্র দিনমজুর ছগির মিয়ার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ির তিনটি ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, ৫টি মোরগসহ আসবাসপত্র। অগ্নিকান্ডের সব কিছু হারিযে নিঃস্ব হয়ে পরিবারের লোকজন নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন ছগির আলী। আগুনের নির্দিষ্ট কারণ জানা যায় নি। তবে পরিবারের লোকজনের ধারণা রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ধর্মপাশায় দোকান
ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে উপজেলার মধ্যনগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত নয়টার দিকে মধ্যনগর বাজারে ফারুকী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে পল্লব বিশ্বাসের নামের এক ব্যবসায়ীর    
ইলেকট্রনিক্স দোকান ও আব্দুস সালামের নামে আরেক ব্যবসায়ীর ওষুধের দোকানের মালামাল পুড়ে যায়।
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতো।