অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরির্দশন করলেন ধর্ম সচিব

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরির্দশন করে ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের সচিব মো. আব্দুল জলিল বলেন, এই অবুয শিশুদের প্রতিবন্ধী বললে ভুল হবে, এরা ও সমাজের একটি অংশ এদের দারা এখন সমাজের অনেক কাজে ব্যবহার করা যায়, তিনি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, এমন একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ জানাই জেলা      
প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই অবুঝ শিশুদের আপনি এমন শিক্ষার একটি প্রতিষ্ঠান তৈরী করে দেওয়ার জন্য। বুধবার সকালে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রমুখ।