অটিস্টিক স্কুলের হতদরিদ্র ২৮ পরিবারকে খাদ্য সহায়তা

জেলা প্রশাসনের সহায়তায় রমজান উপলক্ষে সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের অসচ্ছল ও হতদরিদ্র ২৮ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ’র পক্ষে স্কুলের প্রধান শিক্ষক (ভা) সাফাত উল হক চৌধুরী স্কুলের অসচ্ছল ও হতদরিদ্র ২৮ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন,অভিভাবক প্রতিনিধি মো আল আমিন ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি