জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি করার দায়ে এক দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে উপজেলা সদরের জগন্নাথপুর পৌর শহরে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের হেলিপ্যাড (জগন্নাথপুর- রানীগঞ্জ সড়ক) এলাকায় অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির দায়ে শংকর স্টোরকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।


