স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামছুল আবেদীন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটির অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল ছালাম মন্ডল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এদিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম।
ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ ধারা এবং এল আর ম্যানুয়েল ১৯৬০ এর ২নং অধ্যায়ের ২৭ (১৭) বিধির প্রদত্ত ক্ষমতা বলে তাদের নিয়োগ প্রদান করা হয়।
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ড. আবু নঈম শেখ
- জগন্নাথপুরের ইউএনওর বিরুদ্ধে জলমহাল বাণিজ্যের অভিযোগ


