অতিরিক্ত পুলিশ সুপার হলেন সুনামগঞ্জের ২ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৭১ জন কর্মকর্তা। এরমধ্যে সুনামগঞ্জ জেলার রয়েছেন ২ জন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয় সরকার।
সুনামগঞ্জের পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও মো. কামরুল ইসলাম।