অদক্ষ চালকের হাতে গাড়ী

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে অবৈধ যানবাহনের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। অপ্রাপ্ত ও অদক্ষ চালকদের হাতে গাড়ী। এতে প্রতিনিয়ত ঘটছে। দীর্ঘদিন ধরেই এমন অবস্থা বিরাজ করছে। প্রতিমাসেই আইনশৃঙ্খলায় সভায় আলোচনা হয়। সোমবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আবারো দাবি ওঠেছে সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল ধরনের অবৈধ যানবাহন দ্রুত অপসারণের। এরআগে একাধিকবার আইনশৃঙ্খলায় সভায় এবিষয়ে আলোচনা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সভায় শিক্ষক সাইফুল ইসলাম রিপন জানান, শহরের পৌর পয়েন্ট এলাকাসহ জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে যানবাহনের স্ট্যান্ড স্থাপন করায় জনসাধারণের চলাচলে বিঘিœত হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করে নাগরিক দুর্ভোগ কমাতে হবে।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সভায় বলেন, পৌর শহরের প্রতিটি সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে। এলোমেলোভাবে যান পড়ে থাকে সড়ক জুড়ে। ফলে যানজট লেগেই থাকে। এতে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসি। দ্রুত যানজটমুক্ত করে নাগরিক দুর্ভোগ লাঘবের দাবি জানাচ্ছি।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দীর্ঘদিন ধরে শহরে অবৈধ ইজিবাইক (টমটম), ব্যাটারি চালিত রিকশা, ট্রাক্টর (কুত্তা গাড়ী), ট্রলি, তিন চাকার গাড়ীসহ বিভিন্ন অবৈধ যান বেপরোয়া গতিতে চলাচল করছে। এসব যানের অধিকাংশ চালক অপ্রাপ্ত ও অদক্ষ। ফলে দুর্ঘটনায় বাড়ছেই।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, শহরের প্রাণকেন্দ্র পৌর কার্যালয় থেকে রানীগঞ্জ আছাব মিয়া ঢংকা পর্যন্ত ফুটপাত দখল হয়েছে। অবৈধ যানের উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ।
জগন্নাথপুর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধরী বলেন, দিনের বেলা ট্রাকসহ স্থানীয় পর্যায়ের পণ্য বহনকারী যানগুলো বন্ধ করতে হবে। এসব যানের পণ্যের মালামাল রাতের বেলায় আপলোড করা প্রয়োজন। সেই সঙ্গে অবৈধ টমটম শহরে নিষিদ্ধ করতে হবে।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন সভায় জানান, পৌরবাসীর দুর্ভোগ লাগবে সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই। রিকশা ছাড়া অন্য কোন যানবাহনের লাইসেন্স কার্য কর্তৃপক্ষ নিতে পারে না। শহরকে যানজটমুক্ত করতে তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দর সহযোগিতা চেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, যানজট, দখলমুক্তসহ নাগরিক দুর্ভোগ এড়াতে আমরা পৌর কর্তৃপক্ষ সহযোগিতা করব।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, পৌরশহরে কোনো স্থায়ী স্ট্যান্ড নেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ীভাবে স্ট্যান্ড করা দরকার। পৌরশহরসহ উপজেলাবাসির সার্বিক উন্নয়ন আমরা কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বেও আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন জনপ্রতিনিধি, সরকারি বেসরকাির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ বক্তব্য দেন।