স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে দেশের বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ— এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন জহির উদ্দিন ও সদস্য সচিব বাসনা পাল।
কমিটি গঠনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিদিনের বাংলাদেশের সুনামগঞ্জ প্রতিবেদক ও ফোরামের উপদেষ্টা সাইদুর রহমান আসাদ বলেন, সৃজনশীলতা বিকাশ ও তরুণ সমাজকে মেধা ও দক্ষতায় গড়ে তুলতে কাজ করবে অদম্য বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, দেশ প্রেম ও মানবিক সমাজ বির্নিমাণ করতেও কাজ করবে এই পাঠক ফোরাম।
পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জহির উদ্দিনকে আহ্বায়ক ও বাসনা পালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটিতে আরও দু’জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন, চাঁদনী আক্তার ও সায়মানুল ইসলাম সজিব। এছাড়াও ৭ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, নাহিদ আল হেওয়াজ, আলি আহনাফ অনি, তুর্য দাস, পূবার্ চৌধুরী, মৃন্ময় দাস, সোহান আহমেদ ও মাসুম বিল্লাহ।
এসময় নর্বনির্বাচিত আহ্বায়ক জহির উদ্দিন বলেন, আমাদের সংকট যেমন রয়েছে তেমনি সম্ভবনাও রয়েছে। সকল সম্ভবনাকে কাজে লাগানোর আমাদের যূথবদ্ধ প্রয়াস হচ্ছে প্রতিদিনের বাংলাদেশের পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ। মানবিকতা, সাম্য—সমতা, প্রশিক্ষণ—দক্ষতা ও সৃজনশীলতা— এ চার নীতিমালাকে সামনে রেখে কাজ করবো আমরা। আগামী ৩ মাসের মধ্যে একটি পূণাঙ্গ কমিটি গঠন করবো আমরা।


