দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল ফেরদৌস পুলক’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মহাসচিব শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, নুরুল ইসলাম, নমু মিয়া, শুকুর আলী, জালাল উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ যুগ্ম আন্তজাতিক সম্পাদক ইলিয়াছ মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল হক, সদস্য সচিব পারভেজ আহমেদ সুহেল, মুক্তিযোদ্ধা সন্তান মাসুক মিয়া, আব্দুল মতিন খছরু, আলী হোসেন, ওয়ালিদ মিয়া, তাজুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান আল আমিন।
বক্তারা বলেন, অধিকার আদায়, ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা বার বার অপশক্তির দখলে রেখে দেশের আসল ইতিহাস বিকৃত করার কারণে নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জানে না। দেশ বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করেছে। অপশক্তির হাত থেকে দেশ রক্ষায় নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।


