অধ্যক্ষ আব্দুন নুরের বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৩১ বছর ধরে অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আব্দুন নুর শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা আশা করি জগন্নাথপুরের সন্তান হিসেবে তিনি উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নে কাজ করবেন।’        রবিবার জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুন নুরের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুর ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ, ওসি (তদন্ত) মঈন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলেজের দাতা সদস্য আবরু মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রভাষক বিজিত কুমার বৈদ্য প্রমুখ।
সভার বিদায়ী অধ্যক্ষ আব্দুন নুরের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, প্রভাষক বিজিত বৈদ্য, অশেষ কান্তি দেব।