জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ ইতিহাস গ্রন্থের লেখক, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও পাবলিক লাইব্রেরীর সদস্য সচিব গোলাম মর্ত্তুজা (৭৫) আর নেই। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে মৃত উসমান আলী তালুকদার ও মাতা মেহেরুন নেছার প্রথম সন্তান ছিলেন। তাঁর মৃত্যুতে জামালগঞ্জে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গোলাম মর্ত্তুজা মাগরিবের নামাজ শেষে রাস্তায় হাটাকালীন সময়ে মোটর সাইকেলের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট এমএজি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর পূর্বে তিনি ছেলে ও আত্মীয় স্বজনদের ডেকে বলে যান তাঁর মৃত্যুর পর মোটরসাইকেল দুর্ঘটনাকারীর বিরুদ্ধে যেন কোন অভিযোগ না করা হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম লক্ষীপুরে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
গোলাম মর্ত্তুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিন্ডার গার্টেনের সভাপতি প্রসুন কুমার চক্রবর্তী, জামালগঞ্জ বিশ^ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহা. রশিদ আহমেদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক অব্দুল মালিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাড. আসাদ উল্লাহ সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, জামলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ফয়জুল আলম মোহন, জামালগঞ্জ মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইছুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরী, দৈনিক আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, জামালগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি আকবর হোসেন, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী আককাছ মুরাদ, জামালগঞ্জ নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ শারমিন সুলতানা, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। গোলাম মর্ত্তুজার মৃত্যুতে জামালগঞ্জ কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকা ও ব্যবস্থাপনা কমিটি ৩ দিনের শোক ঘোষণা করেছেন।


