অধ্যক্ষ ছমির উদ্দিনকে বিদায় সংধর্বনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপর পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে এলাকাবাসির আয়োজনে বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এহসানুল করিমের সভাপতিত্বে ও শিক্ষক আজমল হোসেন জামী এবং অলিউর রহমানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি মাওলানা ছমির উদ্দিন,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, সিলেট এমজি কলেজের সহকারি অধ্যাপক ইকড়ছই মাদরাসার সাবেক ছাত্র শেখ মো: নজরুল ইসলাম, জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড, মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, উপজেলা যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শফিকুল ইসলাম লিলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, মাদরাসার সাবেক শিক্ষার্থী প্রমুখ।