সিলেটে ফিরেছেন
ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক সুস্থ হয়ে রবিবার ভোরে সিলেটে ফিরেছেন। চিকিৎসা গ্রহণ কালে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকা ইঝগগট হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকবৃন্দ এবং দেখতে আসা আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণের আন্তরিক সহোযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।
ঢাকায় অবস্থান কালে অনেক শুভাকাঙ্খী খোঁজ খবর নেয়ার জন্য ফোন করেছেন, সে জন্য তিনি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। কিন্তু চিকিৎসকের নিষেধাজ্ঞার কারণে তিনি ফোনালাপ করতে না পারায় ক্ষমাপ্রার্থী।
বর্তমানে তিনি কনিষ্ঠ পুত্র হুমায়ুন আহমদের বাসায় অবস্থান করছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন ।


