শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ পৌর কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ পৌর কলেজ কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১ টায় পৌর কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়। সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত চিত্তরঞ্জন তালুকদারের সহর্ধমিনী সিলেট মহিলা কলেজের প্রফেসর নিলিমা চন্দ, কলেজের প্রাক্তন অধ্যক্ষ আজহারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলিপ কুমার মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল লতিফ জেপি।
কলেজের সহকারি শিক্ষক প্রণয় চন্দ্র সকরার ও
শেখ ফারজানা সুমার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরকলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাছের, শুভংকর তালুকদার মান্না, নোয়াজ উদ্দিন, শরীল চর্চা শিক্ষক আলমগীর তালুকদার প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষক চিত্তরঞ্জন তালুকদারের শিক্ষকতা ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, চিত্তরঞ্জন তালুকাদার একজন নিবেদিত শিক্ষক। তিনি সততা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের প্রভাবিত করেছেন সব সময়। তিনি শিক্ষক হিসেবে যেমন মহৎ তেমনি শিক্ষকতাকেও একটি মহৎ পেশা হিসেবে বেছে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অবসর জীবন সুখ ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা বক্তাদের।
সংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার ও প্রাক্তন অধ্যক্ষ আজহারুল ইসলামকে সম্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা জানান কলেজে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার, জেনিফা আক্তার, বিদ্যুত তালুকদার, জয়া দাস সংগীত, উল্লাস হাজং, জুবায়ের অঅহমদ, চন্দনা দেব নৃত্য পরিবেশন করে।


