অনলাইন ভূমি সেবা কুইজ প্রতিযোগিতা আগামীকাল

স্টাফ রিপোর্টার
ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে অনলাইন ভূমি সেবা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনলাইন ভূমি সেবা কুইজ প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার সর্বসাধারনকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে প্রদত্ত লিংক এ গিয়ে (https://presenter.jivrus.com/…/1-_lnGRfxkxal7C7XkgqyFDr…) ) এ জেলার যে কেউ (শুধুমাত্র জেলা প্রশাসন ও এর আওতাধীন অফিস সমূহের কোন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করতে পারবেন না) অংশগ্রহন করতে পারবেন।
অংশগ্রহণকারী ৩ জন বিজয়ীর জন্য রয়েছে এলইডি টিভিসহ আকর্ষনীয় পুরস্কার। ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিন বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার দেয়া হবে। বিজয়ীদের ফোন করে পূর্বেই জানিয়ে দেয়া হবে।