স্টাফ রিপোর্টার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় ৪ ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স বর্ষের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে কলেজের অনার্স বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, খালেদা আক্তার শাখী, মারজান আহমেদ গালিব, ঝুমা আক্তার, শেফালী বেগম, সুজন আহমেদ, দিপালী বেগম, রুজি আক্তার, আজিজুল হক সীমা আক্তার প্রমুখ।
বক্তারা ৪ ঘন্টার পরীক্ষা কমিয়ে সাড়ে ৩ ঘন্টা করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে অনার্স বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার সময় ৪ ঘন্টা বহাল রাখার জন্য শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জোর দাবী জানান।


