স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বিদ্যালয়ের শিক্ষকের বাসায় গিয়ে অনৈতিক আচরণের অভিযোগে তাহিরপুরের বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলো, নবম শ্রেণীর শিক্ষার্থী আলিক মিয়া, রিপন মিয়া, শাহপরান, আসিফ ইকবাল শ্যামল, সৌরভ মিয়া, দিলোয়ার হোসেন, নুরুল আলম, মোবারক ও কামরুল হাসান। ঘটনাটি ঘটেছে, তাহিরপুর উপজেলার বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে।
বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম জানান, গত রবিবার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গোলাম কিবরিয়া নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের সময় শ্রেণী কক্ষে অধিকাংশ শিক্ষার্থী বাহিরে ঘুরাঘুরি করছে বলে দেখতে পান।
এসময় তিনি দেখেন নবম শ্রেণীর শিক্ষার্থী আলিক মিয়া, রিপন মিয়া, শাহপরান, আসিফ ইকবাল শ্যামল, সৌরভ মিয়া, দিলোয়ার হোসেন, নুরুল আলম, মোবারক ও কামরুল হাসান বাইরে দৌঁড়ঝাপ করছে। ইংরেজি
শিক্ষক গোলাম কিবরিয়া ওই ছাত্রদের ডেকে এনে ধমক দেন এবং শাসান। এ ঘটনার জের ধরে বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ৯ জন শিক্ষার্থী রবিবার সন্ধ্যা রাতে শিক্ষক গোলাম কিবরিয়ার বাসা লক্ষ্য করে প্লাস্টিকের বোতলে প্র¯্রাব ভরে ঢিল মারে এমন কি ইট পাটকেল দিয়েও ঢিল ছুঁড়ে এবং অকথ্য ভাষায় শিক্ষককে উদ্দেশ্য গালি গালাজ করে।
ঘটনাটি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গোলাম কিবরিয়া সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ধরনের ঘটনার কথা অবহিত করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম মঙ্গলবারে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে নিয়ে সভা আহবান করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর আলী মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষকের সাথে এ ধরনের অনৈতিক আচরণ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আর কখনো হয়নি। সভায় সর্বসম্মতিক্রমে ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- শিক্ষক সংকটে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়- নেই ডিজিটাল ল্যাব ও বিজ্ঞানাগার
- হৃদয়কে ভর্তি সহায়তা দিবেন পুলিশ কর্মকর্তা- জাহিদকে চিকিৎসকের বই প্রদান


