প্রতিদিনের গো-চারণা শেষে বাড়ি ফেরা। এ যেন ব্যস্ততম হাওরের চিরচেনা রূপ। রৌদ্ররাঙা বিকালে আর সবুজে আচ্ছাদিত হাওর মাড়িয়ে গো-পাল নিয়ে ছুটছেন বঙ্গরাখাল। কিছুক্ষণ পরে গো-পায়ের ধুলিতে ভর করে গৌধূলি নামবে এই হাওর পারে। এর মাধ্যমে সারাদিনের ব্যস্ত হাওর কৃষিকর্ম সেরে রাতযাপনে ফিরে যাবে শেষ আশ্রয়স্থলে। জীবন-জীবিকার তরে মিশে যাওয়া হাওরের অপূর্ব এ মেলবন্ধন মায়ার বন্ধনে যুক্ত করতে আকৃষ্ট করবে যে কাউকে। হাওরের অপরূপ এই দৃশ্যটি জামালগঞ্জের হালি হাওর পাড়ের পৈন্ডুপ এলাকা থেকে ক্যামেরাবন্দী করেছেন আমাদের জামালগঞ্জ প্রতিনিধি বিশ্বজিৎ রায়।


