ছাতক প্রতিনিধি
কলেজ ছাত্রী অপহরণের প্রায় দু’মাস অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সিলেট নগরীর কমার্স কলেজ থেকে ক্লাস শেষে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন দ্বাদশ শ্রেণির ছাত্রী পারিহিন আক্তার উর্মী। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের প্রবাসী লাল
মিয়ার কন্যা। পারিহিন আক্তার উর্মী(১৭) কলেজ থেকে বাসায় ফেরার পথে গত ১৪ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন এলাকায় অপহরণের শিকার হয়। এ ঘটনায় অপহৃতার ভাই মারুফ আহমদ লিজু বাদী হয়ে ২১ ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং-৩০/৬০) দায়ের করেন। মামলার প্রধান আসামী করছখালী গ্রামের সিদ্দেক আলীর পুত্র সেবুল আহমদ(২৬) পারিহিন আক্তার উর্মীকে নিয়ে এখনো আত্মগোপনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ মামলায় ধন মিয়া, শাপলা বেগম, নজির মিয়াসহ আরো ৭জনকে আসামী করা হয়েছে। থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত অপহৃতাকে উদ্ধার করতে পারেনি।


