অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই নৌকার মাঝি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে এ দ-াদেশ দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।
দ-াদেশপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামের শরাফত আলীর পুত্র আঞ্জব আলী (৪০) ও সুরমা ইউনিয়নের বৈষবেড় গ্রামের তজমুল আলীর পুত্র সোহেল মিয়া (৩৫)।
জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামা নদী থেকে সরকারিভাবে বালু পাথর উত্তোলন নিষিদ্ধ থাকার পরও এক শ্রেণির অসাধু বালু পাথর খেকো অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে নৌকা লোড করার সময় তাদেরকে আটক করা হয়। বিকেলে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা হয়। বিকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়।