Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
অবৈধভাবে মাটি ও পাথর উত্তোলন করায় দুই জনকে দুই লাখ টাকা জরিমানা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

অবৈধভাবে মাটি ও পাথর উত্তোলন করায় দুই জনকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে রেড়িবাঁধের মাটি উত্তোলন করে ইট ভাটায় ব্যবহার ও ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দুই জনকে পৃথকভাবে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা পৃথকভাবে ভাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই জনকে দুই লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ।
জানা যায়, অবৈধভাবে রেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার দায়ে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর গ্রামের ‘খাঁন ব্রিক্স’ এর মালিক শহরের ষোলঘর এলাকার বাসিন্দা আকবর খাঁনের ছেলে আব্দুল্লাহ খাঁনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সদর উপজেলার ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শামছুল হকের ছেলে বুরহান উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
দুই জনকে পৃথকভাবে এই জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। অবৈধভাবে মাটি, বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানান তিনি।