ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী সামরিট (৩৬) নামের এক ভারতীয় নাগরিককে রোববার দুপুরে কারাগারে পাঠিয়েছে ধর্মপাশা থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সামরিট তার বাবার নাম দিদিং এবং সে ভারতের মহাদেও এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার ভারতীয় নাগরিক সামরিট উপজেলার পাইকুরাটি বাজারে ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে ওইদিন দুপুরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় সামরিটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- জগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাট- চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা
- ভয় আর আতঙ্কে কাটল শ্রীধরপাশা দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীদের


