দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে বালু ভর্তি ৫ টি নৌকা ও নৌকায় থাকা ১৫ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় সদর ইউনিয়নের সুন্দরপই গ্রামের পাশ থেকে বালু ভর্তি ৫ টি নৌকা সহ ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র শাকাল মিয়া(৫৫), আলাল মিয়ার পুত্র মো.সুহেল মিয়া(২৮), বাজিতপুর গ্রামের মৃত জালু মিয়ার পত্র ছইল মিয়া(৪০),মৃত সুনাফর আলীর পুত্র ওয়াজ উল্লাহ(৪০),সুনুর মিয়ার পুত্র সুমন মিয়া(২৮), মৃত নুর আলীর পুত্র খলিল মিয়া (২৪), আরমিছ আলীর পুত্র তারেক মিয়া(২৫), মৃত রশিদ আলীর পুত্র বাবুল মিয়া(৪০), মৃত মাহমুদ আলীর পুত্র হোসিয়ার আলী (৩৫),মৃত গোলাম মোস্তফার পুত্র আতাুর রহমান(৩৫), সুন্দুফই গ্রামের আক্কল আলীর পুত্র ছালেক মিয়া(২৪), মৃত আঞ্জব আলীর পুত্র আনফর আলী (২৯), সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের পুত্র মঈন উদ্দিন(২৫), মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইল্লাছ আলীর পুত্র আব্দুল মন্নান(৬০), সাইদুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (১৮)।
সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আলী ফরিদ মিয়ার স্টিল বডির নৌকা, শাফাল মিয়ার, ষ্টীল বডির নৌকা, সুরমা ইউনিয়নের গোজাইড়া গ্রামের আব্দুন নুরের কাঠ বডির নৌকা, মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের আব্দুল মান্নানের কাঠ বডির নৌকা, সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের নুরুদ্দিনের ষ্টীল বডির নৌকা।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে ৩ টা ষ্টীল বডি ২ টা কাঠ বডির বালু ভর্তী নৌকা আটক করা হয়েছে। এসময় নৌকায় থাকা ১৫ জনকে আটক করা হয়েছে। আগামীকাল রবিবার তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হবে।


