ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বাদে মধ্যনগর দিঘর জলমহালে অবৈধভাবে মাছ শিকার ও সরকারি কাজে বাধা দেওয়ার
অভিযোগে মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক পরিতোষ সরকারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মধ্যনগর থানায় এ মামলা করেন।
জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন এ জলমহালের আয়তন ৫৫৯ একর। ১৪২৩ থেকে ১৪২৮ বঙ্গাব্দের ৩০ চৈত্র পর্যন্ত ছয় বছরের জন্য ইজারামূল্য পরিশোধ করার শর্তে মধ্যনগর ইউনিয়নের আরিফপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এটি ইজারা পায়। কিন্তু ইজারাকৃত এ জলমহালে মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক ও গলহা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার, আরিফপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবি ও তাঁর বড় ভাই মঞ্জু মিয়ার নির্দেশে গত কয়েক মাস ধরে স্থানীয় একটি চক্র অবৈধভাবে মশারী জাল দিয়ে মাছ শিকার করে আসছে। সমিতির সভাপতি আবদুল আজিজ গত ২৮ সেপ্টেম্বর ইউএনওর কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন। ইউএনও মো. মামুন খন্দকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেন। গত মঙ্গলবার ১১টার দিকে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম মধ্যনগর থানা পুলিশসহ ওই জলমহালে যান এবং তাঁরা দেখেন চারটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১০/১৫ জন লোক জলমহালে মাছ শিকার করছে। তারা (মাছ শিকারী) মৎস্য কর্মকর্তাকে জানায়, পরিতোষ সরকার, হাবিবুর রহমান ও মঞ্জু মিয়ার নির্দেশে মাছ ধরছে। মৎস্য কর্মকর্তা পুনরায় মাছ শিকারে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইট ও পাথরের টুকরো দিয়ে একের পর এক ঢিল ছুড়তে থাকে। এ সময় তাঁরা দেশীয় অস্ত্র ও বল্লমও ছুঁড়ে মারে।
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘পরিতোষ সরকার, হাবিবুর রহমান ও মঞ্জু মিয়ার নির্দেশে তাদের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশে রামদা নিয়ে পরিতোষ ও হাবিবুর রহমান আমাদের বহনকারি স্পীডবোটে উঠার চেষ্ঠা করে।’
মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক পরিতোষ সরকার বলেন, ‘আমি ও আমার লোকজনদের নেতৃত্বে ওই জলমহালে অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তিনজন সেখানে ওইদিন ছিলাম না। আমাদের নির্দেশে কোনো হামলার ঘটনাও ঘটেনি।’
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘সরকারি কাজে বাধা দান ও অবৈধভাবে জলমহালে মাছ শিকার করায় থানায় একটি মামলা হয়েছে।’
- ছাতকের জাউয়ায় সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের
- জগন্নাথপুরের আট ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন


