আবু হানিফ চৌধুরী, দিরাই
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস বীর বিক্রমের স্মৃতি বুকে নিয়ে অভাব-অনটন নিয়ে বেঁচে আছেন তাঁর বড় বোন ফুলরানী রায়। দেশের জন্য যুদ্ধ করে শহীদ হওয়া ভাইয়ের বোন হিসেবে গর্ববোধ করেন তিনি। তিনি বলেন,‘আমি এমন এক ভাইয়ের বোন যা নিয়ে গর্ব করেন শেখের বেটিও। কিন্তু অভাব অনটন তার পিছু ছাড়ছে না।’
শহীদ জগতজ্যোতি দাসের বড় বোনের বাড়ি উপজেলার টুক দিরাই গ্রামে গেলে ফুলরানী তার শহীদ ভাইয়ের কথা বলতে গিয়ে আরও বলেন, ‘জগৎজ্যোতি ছোট বেলায় খুব দুষ্টুমি করতো, আমার বিয়ে হয় সংগ্রামের (মুক্তিযুদ্ধ) ১৫ বছর আগে। তখন সে খুব ছোট ছিল, যুদ্ধে যাবার আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। এরপর থেকে ভাইয়ের সাথে আর দেখা হয়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সাথে দেখা হইছে, কত সম্মান করছেন। উনারে কইছি, আমারে ঘর বানাইয়া দিতে অইবো, উনি বলছেন, ঘর দেবো। ৩ লাখ টাকা অনুমোদন হইছে হুনছি।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী বিভাগে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে বীরবিক্রম
শহীদ জগৎজ্যোতি দাসের সহোদর বড়বোন ফুলরানী রায় প্রধানমন্ত্রীর কাছে এসব কথা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের বীরত্বপূর্ণ ভূমিকা ভাটি অঞ্চলের মানুষের মুখে মুখে। সহযোদ্ধাদের জীবন রক্ষা করে রণাঙ্গনে শেষ পর্যন্ত একাই লড়েছিলেন পাক সেনাদের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতেই জীবন দিয়েছিলেন জগৎজ্যোতি দাস। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ২ ভাই ও ২ বোন। এখন বেঁচে আছেন বড় বোন ফুলরানী।
জানা গেছে, ৯ বছর আগে প্রশাসনের লোকজন বীর বিক্রম শহীদ জগতজ্যোতি দাসের পরিবারকে খোঁজে তাদের গ্রামের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে যায়। তখন জগজ্যোতির বড় ভাই জীবনানন্দ দাসের স্ত্রী ও ছোট ছেলে দেবাশীষ বাড়িতে ছিল। তারা জানান, জীবনানন্দ দাস অনেক আগেই মারা গেছেন, একমাত্র বেঁচে আছেন শহীদ জগতজ্যোতির বড় বোন ফুল রানী। উনার বিয়ে হয় সংগ্রামের অনেক পুর্বে দিরাই উপজেলার টুকদিরাই গ্রামের প্রয়াত সুবল চন্দ্র রায়ের কাছে, এ খবর শুনে প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থার লোকজন দিরাইয়ে ফুলু রানীর কাছে ছুটে আসেন। তারা শহীদ পরিবারের একমাত্র বেঁচে থাকা বড় বোন ফুলু রানীর সাথে আলোচনা করে চলে যান।
এরপর তৎকালীন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবের হোসেন একটি ছোট্ট টিনসেড ঘর নির্মাণ করে দেন। স্বাধীনতার ৪৩ বছর পর ২০১৪ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানী ভাতাপ্রাপ্ত হন ফুলরানী রায়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বলেন,‘অনেক আগেই শহীদ পরিবার সম্মান পাওয়ার কথা ছিল।


