অভিজিতের গোল্ডেন জিপিএ-৫ লাভ

ছাতক প্রতিনিধি
অভিজিৎ লাল দে ২০১৫-১৬ইং শিক্ষাবর্ষে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে। সে এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছিল। অভিজিৎ ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার মৃত কিশোর লাল দে ও গৃহিনী পম্পি রানী দে’র একমাত্র সন্তান। ভবিষ্যতে প্রকৌশলী হতে আগ্রহী অভিজিৎ লাল দে সকলের আশির্বাদ প্রার্থী।