অভিনন্দন

সরস্বতী পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শহরের পূজা কমিটিগুলোর পক্ষে পরিচালক  (শোভাযাত্রা) ও পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ পৌর কমিটির সভাপতি প্রদীপ কুমার চৌধুরী শহরের সকল কমিটিগুলোর সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষ, পৌর পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষ, জেলা হিন্দু দৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শহরের সকল শ্রেণির জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য যে, প্রদীপ কুমার চৌধুরী গত ১৯৮০ খ্রিস্টাব্দ হতে ৩৭ বছর শোভাযাত্রা পরিচালনা করে আসছেন। তিনি সকলেল আশীর্বাদ ও দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি