স্টাফ রিপোর্টার
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর বাজারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টর এম. এনামুল কবির ইমন প্রমুখ।
- শাল্লায় ধান সংগ্রহ কমিটির সভায় অনুপস্থিত চেয়ারম্যানরা
- করোনা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নানা কার্যক্রম


