আমিনুল ইসলাম, তাহিরপুর
পর্যটনের সম্ভাবনাময় সৌন্দর্যের লীলাভূমি তাহিরপুরের বারেকের টিলা। টাঙ্গুয়ার হাওর ও বারেকের টিলা দেশের উত্তর পূর্ব সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মেঘালয়ের পাদদেশে অবস্থিত। অসংখ্য ছোট বড় নদী-নালা ও খাল-বিল পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক দর্শনীয় স্থানের নাম বারেকের টিলা।
সম্প্রতি তাহিরপুরের স্থানীয় সাংবাদিকরা বারেকের টিলায় ভ্রমণে গেলে তারা দেখতে পান এক শ্রেণীর অর্থলোভী পাথর খেকোচক্র টিলার বিভিন্ন স্থানে গর্ত করে বারেকের টিলার প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করছে। এ ধারা অব্যাহত থাকলে পর্যটনের সম্ভাবনাময় স্থানটি একদিন তার প্রকৃতিক রূপ লাবন্য হারিয়ে পর্যটন কেন্দ্রের অনুপযোগী হয়ে পড়বে।
জানা যায়, বারেকের টিলায় পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক দফা জরিপ কাজ সম্পন্ন হয়েছে।
বারেকের টিলার পাশ্ববর্তী বসবাসরত কড়ইগড়া গ্রামের আদিবাসী পরিতোষ চাম্বুগাং বলেন, ‘বারেকের টিলায় যারা অবৈধভাবে জায়গা দখল করে বসবাস করছে তারাই পাথর ও মাটি খুড়ে এর সৌন্দর্য বিনষ্ট করছে। তিনি আরো বলেন,‘বারেকের টিলার রাস্তা দিয়ে পর্যটকরা স্বাভাবিকভাবে চলাফেরা করেন। তারা জানেন না,পাকা রাস্তার নীচে মাটি নেই। যে কোন সময় পাকা রাস্তা ধসে পথচারী কিংবা পর্যটকরা আহত হওয়াসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
- তাহিরপুরে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন-অপরাধীদের গ্রেফতার দাবি এমপি রতনের
- ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে শিক্ষকদের কর্মশালা


