অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সিলেটীদের ভূমিকা অনন্য মানিক

ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে গড়ে উঠছে বিভিন্ন ধরনের শিক্ষা ও বাণিজ্যক প্রতিষ্ঠান। দেশের যুবকদের বেকারত্ব দুরীকরণে প্রবাসীদের এসব প্রতিষ্ঠান অনন্য ভুমিকা রাখছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রেও প্রবাসীদের সরাসরি ভূমিকা রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে প্রবাসে বসবাসরত সিলেটীদের ভূমিকা চোখে পড়ার মতো।’
বুধবার বিকেলে জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গনিপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া ওরফে কাজী মিয়ার অর্থায়নে তার পিতা কাজী মাসুক মিয়ার নামে দেয়া জাউয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্রী তমি দস্তিদার ও চাঁদনী তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির    
বক্তব্য রাখেন, সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক তাহমিনা খাতুন, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মোহন লাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, আসাদুজ্জামান সরকার, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, সাবেক সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, ভবন দাতা যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া ওরফে কাজী মিয়া, জাউয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও জাউয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিছবাহুজ্জামান শিলু। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপাধ্যক্ষ মনি সংকর ভোমিক, সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, শিক্ষক নির্মল দস্তিদার, অশোক রঞ্জন তরফদার, আশিকুর রহমান, নিখিল চন্দ্র দাস, ইসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, আব্দুল মতিন, গোবিন্দ মোহন সরকার, ফজলুল হক, বাবুলাল শর্ম্মা, পিংকু দাস, মোশতাক হোসেন, মাওলানা সামছুল ইসলাম, জুলহাস উদ্দিন, আনোয়ার হোসেন, শফিকুর রহমান, আব্দুল খালিক, সুজাতা ভৌমিক, খালেদ জায়গীদার, ফাতেমা বেগম, অসিম চক্রবর্ত্তী, প্রত্যয় পুরকায়স্থ, শাহজাহান কয়ছর, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপিত আসাদুর রহমান, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ উজ্জল মিয়া, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র সাইদুর রহমান ও গীতা পাঠ করেন সুরঞ্জিত দাস।