স্টাফ রিপোর্টার
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম. ওহিদ কনা মিয়া, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জাউয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, মঈনপুর জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আখলাকুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, সিনিয়র সহ-সভাপতি সুব্রত সরকার, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, বিলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল হক রিপন, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গোবিন্দগঞ্জ হাইস্কুল, ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,‘সৎ-নিষ্ঠাবান সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন লুৎফুর রহমান সরকুম। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি’।
এদিকে ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফর রহমান সরকুম মৃত্যুতে দোয়ারাবাজার আ.লীগের অংঙ্গ সংঘটনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন উপজেলা আ.লীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, যুগ্ম আহবায়ক সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, বোগলা ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনুয়ার মিয়া আনু, মান্নারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, পান্ডারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ. বাংলাবাজার ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এছাড়া শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া।


