অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এক দিনের সফরে সুনামঞ্জে আসছেন আজ শনিবার। শুক্রবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ইউকে ট্রাস্ট্রের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করবেন। এরপর বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।


