অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আসছেন আজ

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ রবিবার। দিনব্যাপী জেলার সুনামগঞ্জ সদর, দ. সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় নির্ধারিত বিভিন্ন কর্মসূচি শেষে রবিবারই ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী    
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে সিলেটর উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি।