অর্ধশত পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন ২০ বন্ধু

স্টাফ রিপোর্টার
এসএসসি ২০০৫, এইচএসসি ২০০৭ ব্যাচের ২০ জন বন্ধুর উদ্যোগে কর্মহীন অসহায় প্রায় অর্ধশত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি।
অভিজিৎ রায় জানান, আমরা এসএসসি ২০০৫, এইচএসসি ২০০৭ ব্যাচের ২০ জন বন্ধু মিলে অর্ধশত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। আজ পৌর শহরে বিভিন্ন আবাসিক এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক বিষয়ে সহযোগিতা ও বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন বন্ধু সমিত, জুবায়ের, সজীব, সৌরভ, ভাস্কর, রণবিজিত, বিশ্বজিত, শিপন, শুভ্র, সুজন, সায়েম, অমিতজয়, তপন, জয়দেব, দেবাশীষ, তুষার, অমিত, অভিজিৎ প্রমুখ।
এসময় তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন বন্ধু গ্রুপকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানায়।