অর্ধেন্দু ঘোষ চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের অর্ধেন্দু ঘোষ চৌধুরী (সঞ্জু) হবিগঞ্জের আজমেরিগঞ্জে ১০৮ নিগমানন্দ পরমংশদেবের বিভাগীয় মন্দির নির্মাণ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী ও সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার ও সসম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী ও সম্পাদক সুজিত রঞ্জন দে, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক ও সম্পাদক অনন্ত পাল, মহানাম সেবক সংঘের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সাচনা সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার তালুকদার ও সম্পাদক রবীন্দ্র কুমার দাস, লোকনাথ সেবাশ্রমের সভাপতি সজীব বণিক ও সম্পাদক মোহন রায় প্রিন্স, দয়াময় আশ্রমের সম্পাদক কাজল চন্দ্র পাল, সাচনা সার্বজনীন শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি ঘোষ চৌধুরী ও সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, সাচনা বাজার সার্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সম্পাদক নান্টু চন্দ্র বণিক, পলক কালী মন্দির কমিটির সভাপতি হেমেন্দ্র চক্রবর্ত্তী ও সম্পাদক প্রমতেশ রায়, উপজেলা অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি অজিত পাল।