ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল সরকারি সফরে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুই সপ্তাহের সফরে তিনি নেদারল্যান্ড, বেলজিয়াম ও কাতারে অবস্থান করবেন। শনিবার রাতে ইউরোপের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগে করেন। সফরকালে তিনি ইউরোপীয় ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশের পার্লামেন্ট ও ন্যাটো অফিস পরিদর্শন করবেন। এ ছাড়া এসব দেশের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান পর্যবেক্ষণ করবেন বলে সংশিষ্ট সুত্রে জানা গেছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফেরার কথা রয়েছে। সময় স্বল্পতার জন্য তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন ও শুভাকাংখিদের সাথে সাক্ষাত করতে না পাড়ায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


