অলিম্পিক ডে উদযাপন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অলিম্পিক ডে পালন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় শুক্রবার এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র ্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কামরুজজামান, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।