সংকটময় মুহুর্তে অসহায় মানুষদের সহায়তা প্রদানের আহবান জেলা বিএনপ’র

অসহায়, দিনমজুর মানুষদের সহায়তা প্রদানের জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। শনিবার দুপুরে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমান করোনা ভাইরাসের কারনে দেশ ও জাতি এক ভয়াল সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। এমতাবস্থায় দেশের শ্রমজীবী, মজুর ও সাধারণ নিন্মবিত্ত মানুষ খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। এই প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আপনাদের অনুরোধ করছেন আপনারা আপনাদের পার্শ্ববর্তী পাঁচজন অসহায়, দিনমজুর প্রত্যেককে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল নিজ দায়িত্বে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সম্পাদক মন্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য এবংসকল উপজেলা, পৌর বিএনপির কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দকে ব্যক্তিগত ভাবে ৫ জন কে এই সহায়তা প্রদান করে
কলিম উদ্দিন আহমেদ মিলন ০১৯৮২১০০১০০, নূরুল ইসলাম নূরুল ০১৭১২২৪৯৩২৭, নজরুল ইসলাম ০১৭১২২৩৩৩৮৬, কামরুজ্জামান কামরুল ০১৭১৩৮০৫০৩৮, জামাল উদ্দিন বাকের ০১৭১২৭৩৭৩৪৬ মোবাইল নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি