স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণমানুষের নেতা কমরেড বরুণ রায় এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমরেড বরুণ রায় জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র কুমার দে মিন্টু।
কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সদস্য সচিব এবং জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. এনাম আহমেদ এবং বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, মানব চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাস, প্রাক্তন শিক্ষক প্রভাত শর্মা, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি রাখেশ হাজং, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কালি কুমার দাস, উপজেলা খেলাঘর আসরের সভাপতি মো. ইয়াহিয়া, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, বিল্টু দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন শংকর বড়াল, রুপক দাস, নিবারন আচার্য, প্রতিমা রানি দেবী, হরলাল হাজং সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, কমরেড বরুণ রায়ের রাজনীতি ছিল দেশ ও মানুষের কল্যাণে। তিনি একজন অসাম্প্রদায়িক ও আলোকিত মানুষ ছিলেন। প্রগতি আর সাহসিকতার দীপশিখা হাতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন জীবনভর। এ জন্য সহ্য করতে হয়েছে জেল-জুলুম। মানুষের জন্য কাজ করেছেন বলেই মানুষ আজও তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করে।


