অস্ত্র মামলায় ছাতকের যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
ছাতকের খুন, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী কয়ছরি ওরফে কয়ছরকে ১০ বছরের কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদ- প্রদান করেছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলি কাঞ্চনপুর গ্রামের মফিজ উল্লার ছেলে কয়ছরি ওরফে কয়ছর খুন, ডাকাতি     
ও অস্ত্র মামলার আসামী। ২০১৫ সালের ১৫ জুন কয়ছরি ওরফে কয়ছরকে দেশীয় পাইপগানসহ গ্রেপ্তার করে পুলিশ। ছাতক থানার সাব ইন্সপেক্টর এসআই চম্পক দাম বাদী হয়ে ঐ দিনই কয়ছরি’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস আসামী কয়ছরি ওরফে কয়ছরকে ১০ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদ-ের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস।